লিড নিউজ

শিশুর মুখে ঢালা হলো ফুটন্ত ডাল!

পৃথিবীতে এখনো কিছু নিষ্ঠুর মানুষ রয়েছে। যাদের নির্মমতা সত্যিই অনেক কষ্টের, অনেক বেদনার। তা না হলে কি সামান্য একটু ডাল বেশি খাওয়ার আবদার করাই ফুটন্ত গরম পানি কেউ কাউকে মুখে এবং শরীরে ঢেলে দিতে পারে? হ্যাঁ! সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতে।

মিড ডে মিল খেতে বসে সামান্য একটু বেশি ডাল চাওয়ার ‘অপরাধে’ প্রথম শ্রেণির এক ছাত্রের মুখে এবং শরীরের ফুটন্ত ডাল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের দিনদরি এলাকায়।

জানা গেছে, গুরুতর আহত ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নির্মম ঘটনায় আক্রান্ত দিনদরি এলাকার ওই প্রথম শ্রেণির স্কুলছাত্রের না প্রিন্স মেহরা। আর অভিযুক্ত ওই প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মীর নাম নিমবতী বাই বলে জানা যায়।

Related Articles

Back to top button