প্রবাস

মক্কায় দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক:সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন কন্যা- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।

এ ঘটনায় মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। তারা সৌদির কিং আব্দুলাজিজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

মশিউর রহমান চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে।

Related Articles

Back to top button