লিড নিউজ
শীত শেষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ !


শাহীন আহমদ : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘এনসিসি ব্যাংক’র উদ্যোগে শীত শেষে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এনসিসি ব্যাংক জুড়ী শাখার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজলা চেয়ারম্যান গুলশান আরা মিলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি আয়াজ আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও “হাকালুকি নিউজ” সম্পাদক এম এম সামছুল ইসলাম।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন হাফেজী মাদ্রাসার এতিম ছাত্র ও অসহায়দের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়।




