
মোঃইসলাম উদ্দিন:পর্ব-১
দুর্গন্ধ আর সিগারেটের দোয়ায় আচ্ছন্ন কোর্ট-কাস্টরীতে অচেতন বা অর্ধচেতন অবস্তায় বসে আছি। এমতাবস্থায় নাম ডেকে আসামিদেরকে গাড়ীতে তুলা শুরু হল।। প্রতি দুইজনকে একসাথে হাতকরা পরহিত অবস্তায় প্রিজন ভ্যানে তুলা হল।কাস্টিরির ভিতরে যারা ছিলেন দভাইকে একই ভ্যানে তুলে ফেলায় অবস্তাটা আরও খারাপ আকার ধারণ করলো। মালামাল ট্রাকগুলোতে যেরকম লোড আনলোড করাহয় টিক একই অবস্তা মনেহচ্ছিল তখন। একজনের শ্বাস- প্রশ্বাস আরেকজনের মুখে প্রবেশ করছে। আর যখন গাড়ীটি ব্রেক করাহয় তখন মনেহয় সভাই একসাথে পড়ে যাবে। কিন্তু পড়ে যাওয়ার কি সুযোগ আছে? এইরকমভাবেই আমাদেরকে নিয়ে পৌছানো হলো সিলেট কেন্দ্রীয় কারাগারে।
দু’জন করে হাতকরা পরিহিত অবস্তায় প্রধান ফটক দিয়ে ভেতরে ডুকার পরেই হ্যান্ডকাপ খুলা ও বডি সার্চের পালা। অমনভাবে শরিরের উপর সার্চ পরিচালিত হলো যে কোন অঙ্গপ্রত্যঙ্গ আর উনাদের সার্চের বাইরে থাকলো না। অতঃপর নাম নিবন্ধন একাধিক সাক্ষর দিয়ে অল্প আলোর এই কক্ষ থেকে আমাদের বাইরে নেওয়া হলো। যেটাকে বলতে পারেন আঙ্গিনা।বেশ সাজানো গোছানো আর সমৃদ্ধ ফুলের বাগান দেখে কিছুটা সস্তির নিশ্বাস ফেলছিলাম। কিন্তু বেশিক্ষণ আর সইলোনা এই সস্তি।একজন কর্মকর্তা এসে আমাদেরকে চারজন -চারজন করে বসালেন। সবমিলিয়ে কতজন লোক এখানে আছেন গণনা করার জন্যে। চারজন করে গণনা করার এই পদ্ধতিকে ফাইল বলে। যা পরবর্তীতে জানতে পারি। ডাই-ফাইল-গাইল এই তিন হলো জেলের চাইল। প্রবেশদ্বার থেকেই ফাইল দিয়ে জেলের নিয়ম শিখানোর চেষ্টা করেন অফিসাররা। এখান থেকে আমদানিরুমে। আবারও নাম এন্ট্রি।আমরা যারা একসাথে ছিলাম সভাইকে রাতের খাবার দেওয়া হয়। জানিনা কোন সময়ে এটা রান্না হয়েছে।খিছুরী জাতীয় এই খাবারটি অল্প গলদকরণের পরেই ভমি চলে আসে। শরিরে কাঁপুনি দিয়ে জ্বর আসার উপক্রম।নিজেকে অনেক চেষ্টা করেও স্বাভাবিক রাখতে পারিনি। কিছুসময় কি হচ্ছিল শারিরিক অবস্তা কিছুই বলতে পারিনি। কিছুটা স্বাভাবিক হওয়ার পর পার্শ্ববর্তী একজন বললেন, হাত মুখ দুয়ে আসলে হয়তো কিছুটা ভালো লাগতে পারে। উনার সহযোগিতায় টয়লেটে যাওয়ার চেষ্টা করি। সেখানে আরেক বিশাল সমস্যা। লাইনে অনেক মানুষ। ১৫০ -২০০ মানুষের জন্যে দুই তিনেক টয়লেট। সেগুলো আবার কিযে অপরিষ্কার তা বলার অপেক্ষা রাখেনা। অনেক্ষণ অপেক্ষার পর সৌচকার্য সম্পন্ন করার ইচ্ছা থাকলেও তা না করেই কোনরকমে হাতমুখ ধুয়ে চলে আসলাম। পার্শবর্তী সিটের পুরাতন আসামী (একটি কলেজের শিক্ষক, যাকে মিথ্যা মামলায় আওয়ামীলীগাররা জেলে পুড়ে) শ্রদ্ধাভাজন মঞ্জুভাই আমাকে কিছু বিস্কুটজাতীয় খাবার দিলেন। সেগুলা খাওয়ার পরও ভবি আসলো। শরীরটা খুবই খারাপ লাগছিলো। এমতাবস্থায় ১৬ ইঞ্চহির চেয়ে কম বড় বিছানায় শুয়ে পড়লাম। অল্পক্ষণ ঘুমানোর পর আর ঘুমাতে পারিনাই। কারণ ইলিশফাইলে আমাদের ঘুমানোর যায়গা দেওয়ায় একজনের শরিরের সাথে আরেকজনের শরির লাগছিলো। এর মধ্যে আবার আমার সিট যেখানে ছিলো অই যায়গাটা দিয়ে লোকজন টয়লেটে যাতায়াত করার রাস্তা ছলো। তাই বুঝাই যাচ্ছে লোকজনের পায়ের সাথে আমার শরিরটা বারবার লাগছিলো। এমতাবস্থায় রাতটি যেন শেষই হচ্ছিলো না। অনেক কষ্টে সকাল হলো। ফাইল(গননা) দিয়ে পুরাতন সভাইকে গোসলের জন্যে নিয়ে গেল আর আমাদেরকে নিয়ে যাওয়া হলো কেইছ টেবিল। এখানে একজন সুবেদার কর্মকর্তা আমাদের প্রত্যেকের পরিচয় ও ব্যাকগ্রাউন্ড জানেন। তারপর জেলের আইনকানুন সম্পর্কে আমাদের জানিয়ে দেন। প্রত্যেকের ছবি তুলেন এবং চুল, দাড়ি, নখ কাটার জন্যে বলেন।
চলবে….
লেখকঃসাংবাদিক




