সিলেট

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা ছুফি চৌধুরী গ্রেপ্তার

সিলেটমিডিয়াডেস্ক:: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ফেঞ্চুগঞ্জ থানা রোড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মো. বদরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুফি চৌধুরীর বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় নাশকতা মামলা আছে, সেই মামলায় তাকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Back to top button