লিড নিউজ

শফিক চৌধুরীর গাড়িতে হামলা : দু’দিনে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিনগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। এনিয়ে দুই দিনে এ মামলায় ৫ জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃত তিনজন হচ্ছে- শাহপরাণ এলাকার আফতাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ (২২), মাছিমপুরের মৃত আব্দুল্লাহর ছেলে আহমদ আলী স্বপন ও ছড়ারপারের আব্দুল মালেকের ছেলে শাহজাহান ওরফে সাজু (২২)। এর আগে রবিবার সকালে সাজ্জাদ এবং রাজু নামের দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুই দিনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Related Articles

Back to top button