সারাদেশ

ভোরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবক আটক

নিউজ ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলায় ভোরে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রী (২৯)কে ধর্ষণ শেষে ভিডিও চিত্র ধারণ করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোর ৫টার দিকে উপজেলার নোয়খলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
দুপুরে নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ মুজিবুল রহমান শরীফ (৩২)কে আটক করেছে। তিনি একই এলাকার ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে।
অভিযুক্ত শরীফ চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি।
অভিযোগে জানা গেছে, বুধবার ভোরে শরীফ ওই গৃহবধূর ঘরে ঢুকে তার হাত-মুখ চেপে ধরে ছোরা উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে বিবস্ত্র করে। এ সময় গৃহবধূর ছেলে (৪) ও মেয়ে (১০)কে অন্য ঘরে আটকে রাখে। এরপর ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে নির্যাতিতা নারীকে বিবস্ত্র করে নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ছবি ও ভিডিও চিত্র ধারণ করে নিয়ে যায় শরীফ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শরীফকে আটক করা হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হযেছে। এছাড়া ভিকটিমের ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়।

তিনি জানান, আটক শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় ৮টি মামলা রয়েছে।সূত্র:পরিবর্তন

Related Articles

Back to top button