

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য থেকে বৃহষ্পতিবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা বিরতিকালে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী,যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,মহানগর আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম,কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,এম এ হান্নান।




