লিড নিউজ

মৌলভীবাজারে রোহিঙ্গা গণহত্যা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আহমেদ বকুল, মৌলভীবাজার থেকেঃ ‘মানুষের জন্য মানবতা’ এই শ্লােগানকে সামনে রেখে আজ বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করা হয়। মানব বন্ধন থেকে রােহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা ও নির্যাতন বন্ধের জন্য জাের দাবি জানানো হয়। মজলুম এই জনগােষ্ঠীর দুর্দীনে মানবতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসী ও বিশ্ববাসীর প্রতি উদাত্ব আহবান জানানো হয় অভিলম্বে রােহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মায়ানমারকে চাপ প্রয়ােগে বাধ্য করতে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের জরুরী হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, ‘ম্যান ফর হিউমিনিটি’ বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল।

মম

বক্তব্য রাখেন,জাতীয় পার্টির জেলা সভাপতি সৈয়দ সাহবুদ্দিন আহমদ, বীর মুক্তিযােদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সুজন সভাপতি ডাঃ ছাদিক আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ জয়নু, নাট্য সংগঠক খালেদ চৌধুরী শিক্ষাবিদ মােঃ খুরশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন বাবলু, এডভােকেট হাফিজ আবদুল আলিম, সাংবাদিক ম. ইমাদ উদ্দিন, হােসাইন আহমদ, মাহমুদুর রহমান মাহমুদ, দুরুদ আহমদ, সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল প্রমূখ।

Related Articles

Back to top button