লিড নিউজসিলেট বিভাগ
করোনায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩ জনের মৃত্যু


নিউজ ডেস্ক: সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। তারা হলেন, মতিন মিয়া,আব্বাস উদ্দিন ও পারভিন বেগম।
এদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মতিন মিয়া। আব্বাস উদ্দিন ও পারভিন বেগম এই দুইজন করোনার উপসর্গ নিয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত।




