জাতীয়লিড নিউজ

যে কারণে মা-ভাই ও খালাকে খুন করলো যুবক

সিলেটমিডিয়াডেস্ক: পাবনা জেলার বেড়া উপজেলায় ঘুমন্ত মা, ভাই ও খালাকে কুপিয়ে খুন করেছে তুহিন নামের এক যুবক। বুধবার ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে তুহিন পলাতক রয়েছে। নিহতরা হলেন— তুহিনের মা বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার (১০) ও খালা মরিয়ম (৫০)।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশীষ বিন হাসান জানান, ভোরে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন বাড়িতে ঘুমিয়ে থাকা মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করে। এ সময় পাশের ঘর থেকে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা আসলে পালিয়ে যায় তুহিন।

তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী দাবি করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তুহিনকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় বেড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button