আইন আদালতমৌলভীবাজারলিড নিউজ

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের ৪ আসামির রায় মঙ্গলবার

নিউজ ডেস্ক: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আকমল আলী তালুকদারসহ চার জনের  মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য করেছেন।

আসামিরা হলেন- আকমল আলী তালুকদার (৭৬), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির।

এদের মধ্যে আকমল আলী ছাড়া অন্যরা পলাতক। আকমল আলীকে ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেফতার করা হয়। আসামিরা সবাই মৌলভীবাজারের রাজনগর থানার বাসিন্দা।

আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ২৩ মার্চ চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে আসামিদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়।

Related Articles

Back to top button