খেলাধুলা

বিশ্বকাপ ফুটবল: কোয়ার্টার ফাইনালের ফিকশ্চার

স্পোর্টস ডেস্ক:  রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের পর দ্বিতীয় রাউন্ডের খেলাও শেষ হয়েছে। ৩২ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টে এখন টিকে আছে আর আট দল। এই আটটি দল লড়াই করবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। এই দলগুলো হলো ফ্রান্স, উরুগুয়ে, রাশিয়া, ক্রোয়েশিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সুইডেন ও ইংল্যান্ড।

আগামী ৬ জুন বাংলাদেশ সময় রাত আটটায় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও উরুগুয়ে। একই দিন বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম। এরপর ৭ জুন বাংলাদেশ সময় রাত আটটায় সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। ওইদিন বাংলাদেশ সময় রাত বারোটায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক রাশিয়া।

টুর্নামেন্টে যে আটটি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে তার মধ্যে ছয়টি ইউরোপের। আর দুইটি হচ্ছে ল্যাটিন আমেরিকার। ইউরোপের ছয়টি দল হচ্ছে ফ্রান্স, রাশিয়া, ক্রোয়েশিয়া, সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড। ল্যাটিন আমেরিকার দুইটি দল হচ্ছে উরুগুয়ে ও ব্রাজিল।

বিশ্বকাপে গত তিন আসরে শিরোপা জিতেছে ইউরোপের দল। ল্যাটিন আমেরিকার দল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। সেবার জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্বের ফিকশ্চার:

 

Related Articles

Back to top button