খেলাধুলাজাতীয়প্রবাস

সুইজারল্যান্ডে আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে বাংলাদেশি শিব শংকর

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হলো ১৯তম দূরপাল্লার আন্তর্জাতিক ম্যারাথন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজারের বেশি প্রতিযোগীদের সাথে দূরপাল্লার দৌড়ে অংশ নেন ক্রীড়াবিদ শিব শংকর পাল। দেশের হয়ে এখন পর্যন্ত ১২৬ তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন তিনি।

আন্তর্জাতিক এই ম্যারাথনে জার্মানির মিউনিখ প্রবাসী শিব শংকর পাল যিনি একমাত্র বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে চলেছেন একের পর এক। এই ম্যারাথনেই তিনি অংশ নেন বেশ কয়েক বার।জুরিখে মনোরম পাহাড়ের পাদদেশে শুরু হওয়া ৪২.২ কিমি দূরত্বের এই ম্যারাথন শেষ করতে বাংলাদেশি ক্রীড়াবিদ ৫৮ বছর বয়সী শিব শংকর ফিনিশিং লাইন শেষ করেন ৩ ঘন্টা ৪৯ মিনিটে ।স্থানীয় সময় সকালে শুরু হওয়া ম্যারাথনটি উচু নিচু পথ ও পাহাড় পর্বতের মধ্য দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলো দিয়ে শেষ হয়।২০২৪ সালের প্রথম আন্তর্জাতিক ম্যারাথনে শিব শংকরকে উৎসাহ দিতে আসেন শিব শংকরের পরিবার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। ম্যারাথনে ছেলেদের মধ্যে ২ ঘণ্টা ৩৮ মিনিট ৪৫ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করেন সুইজারল্যান্ডেরই ফিল বেসন আর নারীদের মধ্যে একই দেশরই জোয়ানা রাইটার, তিনি সময় নেন ২ ঘন্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড।

Related Articles

Back to top button