আন্তর্জাতিকজাতীয়লিড নিউজ

বাংলাদেশে আসছেন রুশনারা আলী

নিউজ ডেস্ক :: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত এমপি সিলেটি কন্যা রুশনারা আলী শনিবার (২১ জুলাই) রাতে বাংলাদেশ আসছেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তার ঢাকা আসা বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সর্বশেষ বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল ২০১৭ সালে সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছিল।

যুক্তরাজ্যের মূল বাজার হিসেবে চিহ্নিত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এবং অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করতে ২০১২ সালে বাণিজ্যদূতের কর্মসূচি চালু করা হয়।

Related Articles

Back to top button