লিড নিউজসিলেট

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে সিলেট: বদর উদ্দিন কামরান

নিউজ ডেস্ক: ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে সিলেট’ এই স্লোগানে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ৩৩ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন।
বুধবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে জনকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ইশতিহার ঘোষণা করেন। ইশতিহারে নগরীর বিভিন্ন সমস্যা সমাধান, নাগরিক সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি ইশতিহারে সিলেটকে প্রথম ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা করেন।
এছাড়াও যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষায় মাদকমুক্ত সিলেট নগরী গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতিতে গুরুত্বারোপ করেন।
কামরানের ইশতিহারে গুরুত্বের সাথে স্থান পায় নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ছড়া-খাল উদ্ধার ও খনন, সুরমা নদী খনন। নাগরিক সুযোগ সুবিধার মধ্যে রয়েছে যানজটমুক্ত সিলেট নগরী গড়ে তোলা, লিংক রোড স্থাপন, ফুটপাত ও হকারমুক্ত করা ও উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন, গ্যাস সংযোগ, শতভাগ বিশুদ্ধ পানির ব্যবস্থা, নারী-পুরুষের আধুনিক নগর পরিবহন ব্যবস্থা, আইনশৃঙখলা পরিস্থিতির উন্নয়নে প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ, নতুন কর আরোপ না করে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা, প্রবাসীদের জন্য নগরভবনে হেল্প ডেস্ক।
এছাড়া বিশ্বমানের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বর্তমান কারাগারের জায়গায় আধুনিক নগরপার্ক নির্মাণ, টেমসের আদলে সুরমার দুইপাড় আধুনিকায়ন, খেলার মাঠ, দিঘী, টিলা সুরক্ষা, অত্যাধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ, কারিগরি শিক্ষা ও উন্নত প্রশিক্ষণ, শিশুদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ, নারীর প্রতি সহিংসতা রোধ ও স্বাবলম্বি করে তোলার উদ্যোগ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, সিলেট নগরকে গ্রীণ সিটি হিসাবে গড়ে তোলা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করা, প্রতিটি ওয়ার্ডে একটি করে মুক্তিযুদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা স্থাপনের বিষয় তুলে ধরেন তার ঘোষিত ইশতিহারে।
বদর উদ্দিন কামরান ইশতিহার ঘোষণার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত শহীদ, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে বলেন, কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশে^র দরবারে মর্যাদার আসনে নিয়ে গেছেন। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের যে ভিশন ২০২১ ঘোষণা করেছেন তা আজ আর স্বপ্ন নয়, বাস্তবতা।
বদর উদ্দিন কামরান বলেন, উন্নয়নের গণজোয়ার সৃষ্টি করে বঙ্গবন্ধু কন্যা, আমার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের মনের মধ্যে স্থান করে নিয়েছেন। আমি সেই স্বপ্ন লালন করে আসন্ন সিলেট সিটি নির্বাচনে দলের পক্ষে মেয়র প্রার্থী হয়েছি। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতেও আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আপনাদের সেবক হিসেবে দলমত নির্বিশেষ সবসময় সকলের পাশে থাকার চেষ্টা করেছি। জীবনের শেষ সময়েও নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আপনারা আমাকে একজন সেবক হিসেবে কাজ করার সুযোগ করে দেবেন।
তিনি বলেন, এটা হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আগামী নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হবে না। আমি বিশ^াস করি এই নগরের মানুষ আমাকে এ নির্বাচনে যথাযথ মূল্যায়ন করবেন।
ইশতিহার ঘোষণার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বদর উদ্দিন কামরানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুদীপ রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, জেলার যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, এডভোকেট নাসির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, মহানগর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, সাইফুল আলম রুহেল, এডভোকেট শামসুল ইসলাম, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট রনজিত সরকার, জুবের খান, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক রুমেন, যুবলীগের মহানগর আহ্বায়ক আলম খান মুক্তি, মুশফিক জায়গীরদার প্রমুখ। পেশাজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখসহ বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট নগরীতে গণসংযোগে ১৪ দল উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে কামরানকে বিজয়ী করুন : দিলীপ বড়–য়া

সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ১৪ দলের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানকে বিজয়ী করুন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ^ দরবারে একটি উন্নয়ন রাষ্ট্র হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় সিলেটকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে তাঁরই (শেখ হাসিনার) মনোনীত প্রার্থী বদর উদ্দিন কামরানকে বিজয়ী করার বিকল্প নেই।
বুধবার সিলেট নগরীতে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, অতীতে যে রাষ্ট্রকে বিশ^ মোড়লরা তলাবিহীন ঝুঁড়ি আখ্যা দিয়েছিলো তারা আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশংসা করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে বাংলাদেশ পুরস্কৃত হয়েছে। মানবতাবোধে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ বিশে^ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এসব কর্মকান্ডে বাংলাদেশের জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা যেনো আরো সুদৃঢ় হয় সেজন্য মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলোকে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে সিলেট নগরীর আদালতপাড়া, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন ১৪ দলের নেতারা। বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে নৌকা প্রতীকের পক্ষে পথসভায় বক্তব্য দেন দিলীপ বড়–য়া। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট এস.কে সিকদার, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকন্দর আলী, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমদ মুক্তা মঞ্জু,, কমিউনিস্ট কেন্দ্রীয় নেতা অসিত বরণ রায়, জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি সিলেট জেলা সভাপতি আলহাজ কলন্দর আলী, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, গণ আজাদী লীগের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুল হাই সবুজ, গণ আজাদী লীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহাগ, সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল জলিলসহ স্থানীয় ১৪দলের নেতৃবৃন্দ।

নৌকার পক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ৩০ জুলাই সিলেটে ভোট বিপ্লবের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেবে নগরবাসী: মিসবাহ সিরাজ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিলেট সিটি নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি’র প্রার্থী ও তাদের দলের নেতারা ষড়যন্ত্র করছেন। তারা অপপ্রচার চালিয়ে নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছেন। ৩০ জুলাই সিলেট নগরবাসী ভোট বিপ্লবের মাধ্যমে তাদের এসব ষড়যন্ত্রের জবাব দেবে।
তিনি আজ বুধবার বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইট, আম্বরখানা, দর্শন দেউড়ি, দত্তপাড়া ও গোয়াইপাড়া এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের একথা বলেন। এসময় তিনি আরও বলেন, নৌকা উন্নয়ন ও শান্তির প্রতীক। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিগত সাড়ে ৯বছরে তা প্রমাণ করেছেন তিনি। পূণ্যভূমি ও আধ্যাত্মিক নগরী সিলেটকে যুগের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক নগর গড়তে মিসবাহ সিরাজ নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা এনায়েত আহমদ, সৈয়দ মাসুম আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত মিয়া, কামাল আহমদ চৌধুরী আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।

বুধবার বিকেলে সিলেট নগরীর আম্বরখানা,দর্শন দেউড়ি এলাকায় নৌকার পক্ষে গন সংযোগ করছেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button