

নিউজ ডেস্ক: আরিফ পত্নী সামা হক ও কামরান পত্নী আসমার পর এবার স্বামীর পক্ষে প্রচারণায় নামলেন বদরুজ্জামান সেলিমের পত্নী শামীম জাহান হেনা।
বিএনপি থেকে বহিস্কিৃত এ নেতা নাগরিক কমিটির ব্যনারে বাস প্রতীক নিয়ে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী সমর্থকদের নিয়ে নগরীর তালতলা, তোপখানা ও শেখঘাট এলাকায় বাসায় বাসায় গিয়ে স্বামীর জন্য ভোট চান হেনা।
এসময় তিনি বলেন, ‘আপাদমস্তক সৎ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে এই নগর পরিচালনায় বদরুজ্জামান সেলিমের বিকল্প নাই। বাস প্রতীকে একটি ভোটই পারে খুলে দিতে পারে মডেল নগরী গড়ে তোলার অপার সম্ভাবনার দ্বার।’
এছাড়া সন্ত্রাস ও মাদকমুক্ত সিলেট নগরী গড়তে ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে বাস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।




