লিড নিউজ
কোম্পানীগঞ্জে ৫০ লাখ টাকার বোমা ও শ্যালো মেশিন ধ্বংস


নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। রবিবার সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমের রিছিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রায় চার ঘন্টাব্যাপী অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত পরিবেশ বিধ্বংসী ২০টি বোমা মেশিন ও শ্যালো মেশিন ভেঙে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া পাথর পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টরের চাকা নষ্ট এবং শতাধিক প্লাস্টিকের পাইপ ছিদ্র করে দেওয়া হয়।
এ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার বোমা মেশিন, শ্যালো মেশিন ও যন্ত্রাংস ধ্বংস করা হয়েছে।




