লিড নিউজ

সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শনিবার সকালে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

সিলেট নগরীর রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করা হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানুরা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Back to top button