

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। লোডশেডিং বন্ধ না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। দিরাই বাজার ব্যবসায়ী বকুল বনিক, সুমন বলেন, দিনে রাতে অন্তত ২০-২৫ বার বিদ্যুৎ আসা যাওয়া কবে, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আমাদের প্রতিমাসে আরও চার পাঁচশত টাকা জেনারেটর বিল দিতে হয়।
কম্পিউটার ব্যবসায়ী শুভ বলেন, অতিরিক্ত লোডশেডিং এর কারণে কাষ্টমারদের কাজ সময় মতো ডেলিভারি দিতে পারছিনা, এতে ব্যবসার খুব ক্ষতি হচ্ছে।
এলকাবাসী ক্ষোভের সাথে বলেন, আমাদের বিদ্যুৎ প্রকৌশলী কম বিদ্যুৎ খরচ করে আমাদের অন্ধকারে রেখে নিজে পুরস্কার পেলেও আমাদের ক্ষতি করছেন, তাকে ফোন দিলে কোনো দিনই ফোন ধরেননি, বহুদিন ধরে তিনি এখানে আছেন অনেক আন্দোলন করে ও কোনো লাভ হয়নি, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, তিনি অফিসে খুব কমই আসেন, যদি লোডশেডিং বন্ধ না হয় তবে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।



