লিড নিউজ

চিত্রশিল্পী ওয়াহিদের পরিবারকে Thinking the Humanity’র পক্ষ থেকে নগদ অনুদান প্রদান

ফাহাদ মারুফ : নরসিংদীর প্রয়াত মেধাবী চিত্রশিল্পী ওয়াহিদের পরিবারকে Thinking the Humanity’র পক্ষ থেকে নগদ অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (১০ডিসেম্বর) দুপুর ১টার দিকে নরসিংদীর আরশীনগর সংলগ্ন বেরীবাঁধ এলাকায় উনার বাসায় Thinking the Humanity’র ভলান্টিয়াররা চিত্রশিল্পী ওয়াহিদের স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন Thinking the Humanity’র
ভলান্টিয়ার -রুমানা পারভীন রনি/ এমডি আল-আমিন-রেকেয়া জান্নাত মিথিলা-সুরাইয়া ইসলাম আজমেরি।

74779d9db8982e0ee1f7718a180689f2.0

উল্লেখ্য, নরসিংদীর মেধাবী চিত্রশিল্পী ওয়াহিদ মিয়া খুব অমায়িক লোক ছিলেন। নরসিংদী অধীকাংশ ব্যনার, পোষ্টার তিনি করতেন। খুব ভাল আঁকতেন।

”HB Rita (যিনি ফেসবুকে ডার্ক এভিল নামে সমাদৃত”) তাকে দেখেছেন খুব ছোটবেলা।

স্ট্রোক করে শয্যাশায়ী হওয়ার পর টাকার অবাবে চিকিৎসা করাতে পারেন নি ওয়াহিদ মিয়া।
পরে ওয়াহিদ মিয়ার অসুস্থ্য ছবি দেখে HB Rita উদ্যোগ নেন সাহায্য করার।

মৃত্যুর কিছুদিন আগে HB Rita’র নরসিংদীর পুরণো বন্ধুর মাধ্যমে চিত্রশিল্পী ওয়াহিদ মিয়াকে নরসিংদী হসপিটালে ভর্তি করানো হয়।

সেখানে ফ্রি চিকিৎসার সকল ব্যবস্তা করা হয়।

db33f203f5fb79126aa906b9b5c936bc.0

উদ্দেশ্য ছিল তার পিঠের ঘা সারিয়ে তাকে ফিজিওথেরাপী দেয়ানো হবে। কিন্তু ভর্তি করার ৮ দিন পর তিনি ইহকাল ত্যাগ করেন।

তারপর HB Rita সিদ্ধান্ত নেন যে তার অসহায় পরিবারকে পুরো না হোক সামান্য কিছু সাহায্য করার।

Related Articles

Check Also
Close
Back to top button