লিড নিউজসিলেটসিলেট বিভাগ

বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ১১ পদের ৬ টিই শূন্য

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মঞ্জুরীকৃত ১১টি পদের মধ্যে ৬টি পদই শূন্য রয়েছে। জনবলের অপ্রতুলতার কারণে অফিস ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করতে হিমশিম খেতে হচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের। জনবল সংকটের কারণে খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে উপজেলার এ দপ্তরটির।

বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, মোট মঞ্জুরীকৃত ১১টি পদের মধ্যে ৬টি পদই শূন্য রয়েছে। দপ্তরটিতে বর্তমানে কর্মরত রয়েছেন ৫ জন। এর মধ্যে উপজেলা ভ্যাটেরিনারি সার্জনের ১টি পদ, এম.এ.এল.ও এর ১টি পদ, ভি.এফ.এ এর ১টি পদ, কম্পাউন্ডারের ১টি পদ, এফ.এ.এ.আই এর ১টি পদ, অফিস সহকারীর ১টি পদ ও ড্রেসারের ১টিসহ মোট ৬টি পদে কোনো জনবল নেই।

বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তোফায়েল আহমদ বলেন, লোকবল সংকটের কারণে আমাকে অনেক সময় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। আশা করি মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তর পদগুলো পূরণের ব্যাপারে আশু ব্যবস্থা নেবেন।

Related Articles

Back to top button