লিড নিউজসিলেট

হকার্স লীগ সভাপতি রকিব গ্রেফতার

স্টাফ রিপোর্ট:: নগরভবনে হামলার ঘটনায় সিলেট সিটি করপোরেশনের দায়েরকৃত মামলায় মহানগর হকার্সলীগ সভাপতি রকিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১টার দিকে তাকে কতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, রকিব মধ্যরাতে থানা এলাকায় আসে। সিসিটিভি ফুটেজে তাকে দেখতে পেয়ে সিসিকের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সোমবার বিকেলে হকারদের বিক্ষোভ থেকে নগরভবনে হামলার ঘটনা ঘটে। এঘটনায় মঙ্গলবার সিটি কর্পোরেশনের আইন সহকারী শ্যামল রঞ্জন দেব বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ১১)। মামলায় মহানগর হকার্স লীগ সভাপতি রকিব আলীকে সহ অজ্ঞাতনামা শতাধিক হকারকে আসামী করা হয়।

Related Articles

Back to top button