লিড নিউজ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারাদেশে বিএনপির মানববন্ধন

ডেস্ক নিউজ ::  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।
ঢাকায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার সারা দেশে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও অনশনসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্র“য়ারি দুপুর আড়াইটায় রাজধানীর বকশীবাজারের আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদ- দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

Related Articles

Back to top button