লিড নিউজসিলেট

সিলেটজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

সিলেটমিডিয়াডেস্ক :: মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ। সিয়াম সাধনার মাস রমজানের পর এই দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের দিন। দিনটি সুন্দর এবং নিরাপদভাবে পালন করতে সিলেটে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সে জন্য র‌্যাব-৯, সিলেট কর্তৃক তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। র‌্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র‌্যাব সদস্যগন ঈদগাহ মাঠ, মসজিদ ও তার আশপাশ এলাকায় অত্যন্ত সতর্কতার সাথে অবস্থানে আছে। এছাড়াও ঈদের নামাজের আগে নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠ ও পাশর্^বর্তী জায়গায় বিস্ফোরক বা অন্য কোন সন্দেহজনক দ্রব্যাদি সনাক্তকরনের জন্য র‌্যাব-৯, এর বোম্ব ডিসপোসাল টিম কর্তৃক সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এছাড়া, সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ, শাহজালাল মাজার মসজিদসহ গুরত্বপুর্ণ ঈদগাহ মাঠের ভিতর বাহির ও আশপাশ এলাকার অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষে র‌্যাব-৯, সুইপিং করে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহন করে।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি ও সনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে বলেন- র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিশৃংখলা সৃষ্টিকারী কর্মকান্ড, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে র‌্যাব-৯,এর বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। ঈদ উৎসবের এ আনন্দময়তায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও ঈদ মোবারক।

Related Articles

Back to top button