দক্ষিণ সুনামগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা


সুনামগঞ্জ প্রতিনিধি।। দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে খোলামেলা ভাবে ভোগ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা এবং সতর্ক করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পাগলা বাজারে এ অভিযান চালান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।
জরিমানাকৃতরা হলেন, পাগলা বাজারের কলেজ মার্কেট সংলগ্ন ইফতার সামগ্রীর ব্যবসায়ী সুভাষ দাশের ছেলে শুভ্র দাশ ও কান্দিগাঁও রোডের ব্যবসায়ী আকবর আীলর ছেলে শাওন মিয়া। তাদের প্রত্যেককে ৫শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাজারের অন্যান্য দোকানগুলোতে ঢুকে পণ্যের মান যাচাই, মেয়াদ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান, ইফতার সামগ্রী খোলামেলা ভাবে বিক্রির দায়ে দুইটি দোকান মালিককে পৃথকভাবে জরিমানা ও সতর্ক করা হয়েছে। বাজারের আরও দোকান দেখেছি, রেস্টুরেন্ট দেখেছি। তারা সচেতনভাবে ব্যবসা করছেন।




