দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পূর্ণ


দিরাই প্রতিনিধি ::দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের মিলনমেলায় পরিনত হয়। শনিবার দিরাই গণমিলনায়তন হলে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিরাই শাল্লার সাবেক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ নেতা সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আঃ হাই,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা হিলিপ’র উপজেলা সমন্বয়কারী খায়রুজ্জামান,দিরাই পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ইদন মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা যুবদল’র সাধারণ সম্পাদক ফারুক সরদার, উপজেলা যুবলীগ নেতা কাউন্সিলর এবিএম মাছুম প্রদীপ,সুপ্রিম কোর্টের আইনজীবি ইকবাল হোসেন চৌধুরী, দিরাই থানার এস আই মেহেদী হাসান, এ এস আই খায়রুজ্জামান, সহকারী মাধ্যমিক কর্মকর্তা ফখরুল ইসলাম,উপজেলা উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী,যুবলীগ নেতা রায়হান মিয়া, মসাহিদ মিয়া, ইকবাল সরদার, আব্দুল কাইউম, বদরুল আমীন, পরেশ মিয়া,যুবদল নেতা আলী আহমদ খান, লিটন তালুকদার, প্রেসক্লাবের সহসভাপতি জুবের সরদার দিগন্ত, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, সদস্য রুহুল আমীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান চৌধুরী, সিলেটস্থ দিরাই ছাত্রকল্যান পরিষদের সাবেক সভাপতি মোশাররফ হোসেন,দিরাই অনলাইন প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দিরাই অনলাইন নিউজ’র বার্তা সম্পাদক মামুনুর রশীদ চৌধুরী,দিরাই অনলাইন প্রেসক্লাব’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালমান মিয়া,সদস্য আবু সাঈদ,উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী টিপু,স্কাউট লিডার তায়েফ চৌধুরী,ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম, সিয়াম, লিমন,ছাত্রনেতা মোজাম্মেল হক,উপজেলা ছাত্রদল নেতা সোহাগ, সাহিদুর তালুকদার,ছাত্রনেতা কাওছার চৌধুরী, টি এম ফখরুল, রুম্মান আহমদ,বিশ্বজন’র কোষাধ্যক্ষ ইজাজুর রহমান সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর’র সভাপতিত্বে,সাধারণ সম্পাদক কুদরত পাশা ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার’র যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় নাছির উদ্দিন চৌধুরী বলেন সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পন, দেশের প্রগতিশীল প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়, আপনারা নিজ স্বার্থের উর্দ্ধে উঠে সবসময় বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করবেন, হলুদ সাংবাদিকতা বর্জন করবেন, কারণ একটি বস্তু নিষ্ট সংবাদ দেশ ও জাতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে, আর হলুদ সাংবাদিকতা হয় জাতির ক্ষতির কারণ, আপনারা হাওর পাড়ের সমস্যা ও সম্ভাবনার কথা তুণে ধরবেন এ আমার বিশ্বাস।




