

নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উলফৎ আরা বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা । তিনি মমতাময়ী মায়ের ভূমিকা পালন করছেন বলে কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ও অফিস স্টাফরা মনে করছেন ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে , উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া উপজেলায় যোগদানের পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কারনে অল্প সময়ের মধ্যে সাধারন জনগণ ও সৎ নেতাকর্মীর আস্হাভাজন হয়ে উঠেন ।
সারাবিশ্ব যখন কোভিড-১৯ (করোয়া ভাইরাস) নিয়ে আতংকিত আর সেই মুহূর্তে উলফৎ আরা বেগম সকাল থেকে রাত অবধি ছুটে চলছেন হাটবাজারে সচেতনতামূলক প্রচার চালানো, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, নিম্ন আয়ের মানুষের খোঁজ-খবর রাখার পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন।
ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী লিয়ানা সানিয়াত রহমান (৫) জায়ানা সামাওয়াত রহমান (১) ছোট দুই মেয়েকে বৃদ্ধা নানীর কাছে রেখে ছুটে চলায় কাউনিয়াবাসীর কাছে খুবই জনপ্রিয় হয়েছেন তিনি । যদিও বয়সের ভাড়ে বৃদ্ধা নানী অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। তারপরেও ব্যক্তিগত ছুটি বা দায়িত্বে অবহেলা না করে ঋতু পরিবর্তনে ছোট দুই বাচ্চার অসুস্থতার কারনেও তিনি পিছঁপা হননি ।
এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থার তথ্যসেবা কর্মকর্তা অঙ্কনা জাহান তার ফেসবুক আইডিতে লিখেছেন- (পাঠকদের জন্য হূবাহু তুলে ধরা হলো)

ভালো কাজের প্রশংসা করলে অনেকেরই দেখি গায়ে সয় না। তো যাদের সয় না তারা দূরে থাকুন।
রংপুর জেলার কাউনিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ উলফৎ আরা বেগম মহোদয়। জ্বী, উনি আমার স্যার। তার প্রশংসাই আমি করছি। প্রতিদিন সকাল থেকে রাত অবধি যিনি নিরন্তর ছুটে চলেছেন অসহায়- হতদরিদ্র মানুষদের জন্য, করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য।
ছোট ছোট দুইটা বাবু স্যারের। বাবু দুইটা ঋতু পরিবর্তনের কারণে ঘনঘন অসুস্থ হয়ে পড়ছে। তাদের দেখাশোনার ভার দিয়েছেন স্যারের বৃদ্ধ নানীর উপর। আর নিজে ছুটছেন। এই যে তিনি ছুটছেন শুধু সরকারি কর্মকর্তা বলে নয়, বিবেকের তাড়নায়।
তিনি ইচ্ছে করলে হাজারটা অজুহাত দাড় করিয়ে আমাদের মত বাসায় বসে থাকতে পারতেন। কিন্তু তিনি ছুটছেন।
দেশের ক্রান্তিলগ্নে নিজেকে উৎসর্গ করা মানুষগুলোই মূলত বীর। স্যারের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন স্যারকে ভালো রাখেন, সুস্থ রাখেন।
আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো মনিরুজ্জামান তার ফেসবুক আইডিতে লিখেছেন-(পাঠকদের জন্য হূবাহু তুলে ধরা হলো)

একজন মা,একজন উপজেলা নির্বাহী অফিসার, একজন ম্যাজিস্ট্রেট সেই সকাল হইতে রাত অবদি উপজেলার এক প্রান্ত হতে অপর প্রান্তে খুঁজে খুঁজে নিম্ন আয়ের মানুষের কাছে ত্রান পৌছে দিচ্ছেন যাতে তারা তাদের সন্তান নিয়ে শান্তিতে থাকতে পারে অথচ স্যারের ছোট বাচ্চা তার মায়ের আদর থেকে দূরে সারাদিন কিন্তু মা জননী বাচ্চার কথার চিন্তা ভূলে কাউনিয়ার মানুষের দ্বারে দ্বারে। স্যালুট জননী। স্যারের এবং বাবুদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে। আমিন।
এ ব্যাপারে কাউনিয়া উপজেলার নিজপাড়া গাজিরহাট গ্রামের অন্ধ আলম মিয়া জানায়, কয়েকদিন আগে, ইউএনও স্যার এসে খাদ্য সমগ্রী দিয়ে গ্যাছেন৷ কর্মকর্তার হাত থেকে খাদ্য সমগ্রী পেয়ে অন্ধ আলম মিয়া আনন্দ প্রকাশ করে বলেন, প্রান ভরে দোয়া করেছি আল্লাহ যেন ভালো করেন।
লক ডাউনকে সমর্থন জানিয়ে আমাদের এ প্রতিবেদক সরাসরি যোগাযোগের চেষ্টা করেন নি এবং ত্রাণ বিতরণ ও সচেতনতার কাজে ব্যাঘাত ঘটতে পারে।
এব্যাপারে কাউনিয়ার উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগমের সাথে যোগাযোগ করা হয়নি।




