লিড নিউজ

গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :  গোয়াইনঘাটে অভিযান চালিয়ে মো. সবুজ মিয়া (২৫) নামের সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকাল ৫টা ১০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।  তিনি উপজেলার পানতুমাই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপরাধী আত্মগোপনে থাকার কথা স্বীকার করে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী সবুজকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button