লিড নিউজ

ভারতীয় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বাংলাদেশী প্রেমিক আটক

নিউজ ডেস্ক : ভারতীয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি যুবক। সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েগড় সীমান্তে এ ঘটনা ঘটে। আটক হওয়া পারভেজ মিয়া (৩০) লাউড়েরগড় গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সীমানা অতিক্রম করে কাঁটাতার ডিঙিয়ে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় তাকে আটক করা হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে ভারতের গুমাঘাট সীমান্তে বসবাসকারী জনৈক আদিবাসী তরুণীর সঙ্গে ওই যুবকের প্রেম ছিল।

তিনি প্রায়শই বিজিবি-বিএসএফ’র চোখ ফাঁকি দিয়ে কাঁটাতার ডিঙিয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই তরুণীর সঙ্গে দেখা করতেন। বছর খানেক ধরে তাদের সীমানা ডিঙানো প্রেম চলে আসছিল।

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবককে ফিরিয়ে আনতে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে।

Related Articles

Back to top button