হবিগঞ্জ জেলা যুব জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট: উপমহাদেশের শতবর্ষী প্রাচীনতম রাজনৈতিক কাফেলা জমিয়তের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের খোয়াইমুখস্থ নুরুল হেরা মসজিদ কমপ্লেক্সসের ৩য় তলায় জেলা জমিয়ত মিলনায়তনে জেলা আহ্বায়ক মাও. মামনুনুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব মাও. বশীর আহমদ ও যুগ্ম সদস্য সচিব, মাও. শেখ জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্বনন্দিত শাইখুল হাদিস ওয়াত তাফসীর, বরেণ্য রাজনীতিবিদ, কেন্দ্রীয় জমিয়ত সিনিয়র সহ-সভাপিত, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিরেন, কেন্দ্রীয় যুব জমিয়ত সভাপতি, হাফেজ মাও. তাফহিমুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী, সহ-সভাপিত, শায়খ মাও. মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাও. মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, পৌর জমিয়ত সেক্রেটারী ডা. আব্দুল করিম আজহার, বিদায়ী সভাপিত, মুফতী আমীর আহমদ। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হবিগঞ্জী জমিয়তের আকাবির আসলাফগণের ইসলামের জন্য খুলুছিয়াত, কুরবানী, জুলুম-নির্যাতন ও ত্যাগের স্মৃতিচারন করতে গিয়ে আপ্লুত হয়ে যান। এবং যুব জমিয়তের নেতাকর্মীদেরকে সেই লক্ষ্যে দেশ-জাতি ও ইসলামের জন্য কাজ করার আহ্বান জানান। এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপিত হাফেজ তাফহিমুল হক মাও. মামনুনুল হককে সভাপতি, মাও. নুরুল হক জামিল, হাফেজ শহিদুল ইসলাম, মাও. মুআজ আহমদ, মাও. ফখরুল ইসলাম, মাও. আব্দুল্লাহ কে সহ-সভাপিত, মাও. বশীর আহমদ কে সাধারণ সম্পাদক, মাও. মাহমুদ হাসান সাদী, হাফেজ সোহাইল আহমদ, মাও. সাদিকুর রহমান মানিক কে জয়েন্ট সেক্রেটারী, মাও. শেখ জয়নাল আবেদীনকে সাংগঠনিক, মাও. আলী আহমদকে সহ-সাংগঠনিক সম্পাদক, মাও. শাহ হুমায়ুন কবীর কে প্রচার সম্পাদক, মাও. শাহ সাইফুল ইসলাম কে অর্থ সম্পাদক, মাও. মাশহুদুর রহমান কে প্রশিক্ষণ সম্পাদক, মাও. আব্দুল হক কে সাহিত্য সম্পাদক, সাজ্জাদ হুসাইনকে সমাজ সেবা সম্পাদক, হাফেজ মাও. আজিজুল হক কে তথ্য সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। পরে দেশ-জাতির কল্যান কামনা করে প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে অধিবেশন সমাপ্ত হয়।




