লিড নিউজ

মাত্র ৬ হাজার টাকায় মিলবে আইফোন!

বিজ্ঞান ডেস্ক: মাত্র ছ’হাজার থেকে সাত হাজার টাকায় ‘অ্যাপল’র আইফোন! শুনতে অবাক লাগলেও সত্য, চলতি মাসের মধ্যেই এমনটাই হতে চলেছে।

ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বেঙ্গালুরুতে আইফোন তৈরি করা শুরু করেছে বিশ্বের নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি।

‘উইসট্রন কর্প’ নামে তাইওয়ানের একটি সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘আইফোন এসই’ মডেলের বেশ কয়েকটি ফোন তৈরি করা হয়েছে। চলতি মাসেই পরীক্ষামূলকভাবে ভারতের বাজারে সেগুলির বিক্রি শুরু হবে। পরে পুরোদমেই ফোনগুলিকে বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।

সম্প্রতি একটি বিবৃতিতে ‘অ্যাপল’ বেঙ্গালুরুতে ‘আইফোন এসই’-র মডেল তৈরির সত্যতা স্বীকার করে নিয়েছে। সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, আমরা ইতোমধ্যে বেঙ্গালুরুতে অল্প পরিমাণে আইফোন এসই তৈরি করছি। চলতি মাসেই বাজারে এই ফোন নিয়ে আসা হবে।

বর্তমান বিশ্বে চিনের পরেই সবচেয়ে বেশি মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ভারতে। কিন্তু চিনে বাজার পড়তির মুখে। আর তাই অ্যাপেলের চোখ এখন ভারতে বাজার ধরার দিকেই। বর্তমানে ভারতে মোট স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ১০ শতাংশ আইফোন ব্যবহারকারী। সেই পরিমাণ আরও বাড়াতে  সংস্থাটি।

সংস্থার তরফ থেকে জানান হয়েছে, ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পে আইফোন এসই মডেলের দাম রাখা হতে পারে ১০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০০ টাকা। যা বর্তমান দাম ৩২০ ডলারের তুলনায় অনেক কম। সূত্র: সংবাদ প্রতিদিন

Related Articles

Back to top button