কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন


নিউজ ডেস্ক: কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
গত বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয়ে কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে দিনভর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সকাল ১০.০০ টায় বিদ্যালয়ে স্থাপিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা
দিনভর পরিচালিত ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে কয়েকশ’ শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সুষ্ঠুভাবে ক্যাম্প পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহায়তা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহন চন্দ চন্দ। ক্যাম্প পরিচালনায় বিশেষ সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া। ক্যাম্পে মেডিকেল কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার এস এম তানভীর আহমদ। ক্যাম্পে দিনভর স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট জুনায়িদ আলম, সুজিত মজুমদার, আবু তালহা, বিলকিছ আক্তার, আফরোজা তাছমিন এবং তাসলিমা বেগম রুবি।




