লিড নিউজসুনামগঞ্জ

সুনামগঞ্জে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বজ্রপাতে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা উভয়ে হাওরে মাছ ধরতে গিয়ে ছিলেন।
নিহতরা হলেন, মানিকখিলা গ্রামের মিরাজ আলীর ছেলে হারিদুল এবং তার ছেলে তারা মিয়া।
শনিবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

তাহিরপুর থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হারিদুল মিয়া ও তার ছেলে নৌকা নিয়ে মানিকখিলা গ্রামের সামনে একটি হাওরে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button