লিড নিউজ
হবিগঞ্জে পুলিশী অভিযানে আটক ৪৮


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ৪৮ জনকে আটক করেছে জেলা পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে ৪০ জন পরোয়ানাভূক্ত ও ৮ জন নিয়মিত মামলার ।




