প্রবাসলিড নিউজ

‘নুজুম গ্রুপ’ কাতার প্রবাসী বাংলাদেশীদের আত্ম কর্মসংস্থান

কে এম সুহেল আহমদ,কাতার থেকেঃ ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’ কাতার’র সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বারী সাহেব বলেন, কাতারে বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে নুজুম ডেভেলাপ কোম্পানীর মত একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান দেখে আমার অনেক ভালো লেগেছে। মধ্যপ্রাচ্যের কাতারে আমাদের উলাময়ে কেরামদের অনেক সম্মান, বিধায় আপনাদের কর্মকান্ডে সেই সম্মান যেন নষ্ঠ না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ১২ মে(শনিবার) বাদএশা কাতারস্থ দোহার নিউ জামান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ‘নুজুম ডেভেলপমেন্ট কোম্পানী’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন। কাতার প্রবাসী বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত এ কোম্পানীর ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় ও অনারেবল ডিরেক্টর আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজে কোরআন মাওলানা জুবায়ের হাবিবেরর পবিত্র ক্বোরআন তোলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ‘বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশন’ কাতার’র সভাপতি ও বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আমিনুল হক( এনটিভি, কাতার প্রতিনিধি) বলেন, নুজুম গ্রুপ যতদিন প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করবে ততদিন আমি সহ আমাদের সাংবাদিক সংগঠনটি নুজুম গ্রুপের সাথে থাকবে। আর যদি কখনো সদস্যদের স্বার্থ বিরুধী কর্মকান্ডের পরিলক্ষিত হয় তবে তার বিরুদ্ধে অবস্থান নিতে পিছপা হবনা। তবে আশা করি তার আর দরকার হবেনা। কারন নুজুম গ্রুপের নেতৃত্বে রয়েছে এদেশে অবসস্থানরত প্রখ্যাত অনেক উলামায়ে কেরামগণ। মূল বক্তব্যে নুজুম গ্রুপের প্রধান উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ বলেন, আর্থ-সামাজিক প্রতিষ্ঠান ‘নুজুম গ্রুপ’ কাতার প্রবাসী বাংলাদেশীদের জন্য সম্মানজনক একটি আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ‘নুজুম লিমুজিন’ ‘নুজুম আল আফরাহ ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড সাভিসেস’ এবং ‘নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম’ নামে তিনটি কোম্পানি প্রতিষ্ঠা করেছে। ফিউচারে লাভজনক আরো প্রকল্প বাস্তবায়ন করার টার্গেট রয়েছে । শুধু তাই নয়, নুজুম গ্রুপের নেতৃত্বে রয়েছে কাতার প্রবাসী বাংলাদেশী উলামায়ে কেরামের মধ্যে থেকে এমন একদল দক্ষ, সৎ ও নিষ্ঠাবান পরিচালক । তারা বিশ্বাস করে সচ্ছতায়, বিশ্বাস করে জবাবদিহীতায়। এমনি একজন সাধারণ শেয়ারহোল্ডার ও নুজুম গ্রুপের ফাইনান্সিয়াল একটিভিটিস যাচাই করে দেখতে চাই তাহলে সে তা পারবে। স্বাগত বক্তব্য রাখেন নুজুম গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্মণবাড়িয়া কাতার প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম, ফ্রেন্ডস লিমুজিন কোম্পানীর পরিচালক শাহ আলম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নুজুম গ্রুপের অনারেবল ডিরেক্টর হাফেজ মাওলানা আসাদুল্লাহ, আব্দুল্লাহ আল নুমান, মোঃলোকমান হোসেন, প্রমূখ। দেশ জাতির সমৃদ্ধি ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনার্থে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সুললিত কন্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নুজুম গ্রুপের পারচেজ ডিরেক্টর মাওলানা শাহ মাসুম খাদেম।

Related Articles

Back to top button