ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেলসহ চোর আটক


ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে জনতার তৎপরতায় দুইটি মোটরসাইকেলসহ এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তি বড়লেখা থানার দুহালিয়া গ্রামের মৃত বরই মিয়ার পুত্র রুবেল মিয়া ওরফে রুহেল (২৫)।
ফেঞ্চুগঞ্জ থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আসামী রুবেল মিয়া ওরফে রুহেল তার সঙ্গিয়রা সহ উপজেলার ইসলামপুর গ্রামের ঢুকে দুই টি ডিসকভারি মোটরসাইকেল চুরি করে। মোটরসাইকেলের মালিক চুরির বিষয়টি টের পেলে মোবাইলফোনে আশপাশে খবর দিলে জনতা ঘেরাও করে আসামী ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানায় নিয়ে আসেন। এসময় অন্যান্য চোরেরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক মুহিবুর রহমান বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক সত্যতা স্বীকার করে বলেন গ্রেপ্তারের স্বার্থে পলাতক আসামীদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।




