সিলেটসিলেট বিভাগ

সিলেটে বিএনপির মিছিলে আটক ৩

নিউজ ডেস্ক: সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর একটায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপি নেতা আলী আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, মিফতাহ সিদ্দীকি, ইশতিয়াক সিদ্দীকি, আব্দুল আহাদ খান জামালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মিছিল থেকে তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তবে খালেদা জিয়া যদি সম্মতি দেন তাহলে তাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।এর আগে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের ওপর এবং তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

এর আগে সকাল সোয়া ১০ টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মেডিক্যাল বোর্ডের পাঠানো প্রতিবেদন আদালতের কাছে পেশ করেন।

Related Articles

Back to top button