লিড নিউজ

স্পর্শ সোস্যাল মিডিয়া’র সাধারণ সম্পাদক মুমেন’কে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়া’র প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক মুমেন আহমদ এর প্রবাস যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় রয়েল স্পাইসিতে হলরুমে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
স্পর্শ’র সভাপতি সাইফুর রহমান সাইফ’র সভাপতিত্বে ও শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন মুন্না’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। বিশেষ অতিথির ছিলেন স্পর্শ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, লায়ন ছিদ্দিক আহমদ, রোটারিয়ান ফখর উদ্দিন, রোটারিয়ান সালেহ আহমদ প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্পর্শ’র সমাজসেবা সম্পাদক জুয়েল আহমদ ও প্রচার সম্পাদক খালেদুর রহমান’র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পর্শ’র উপদেষ্টা এনাম উদ্দিন, আব্দুল হাসিব, আব্দুল গণি, এমরান হোসেন দিপক, বিয়ানীবাজার পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন, আব্দর রহমান আফজল, এমাদ উদ্দিন, স্পর্শ’র গর্ভডিং বডি’র চেয়্যারম্যান আহমদ হোসেন খাঁন, সদস্য আব্দুল লতিফ, সুফিয়ান আহমদ, ছিদ্দিক আহমদ, স্পর্শ”র সিনিয়র সহ সভাপতি পার্থ পাল দিপক, সংবর্ধিত অতিথি ও স্পর্শ’র সাধারণ সম্পাদক মোমেন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগ’র যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সহ প্রচার সম্পাদক সুমন আহমদ, উপজেলা বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজান আহমদ, প্রবাসী নেতা জিয়া উদ্দিন, স্পর্শ’র সাহিত্য সম্পাদক আহমদ রেজা চৌধুরী।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিসহ স্পর্শ’র সদস্যবৃন্দ।

Related Articles

Back to top button