লিড নিউজ

গোয়াইঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে খাসিয়ার গুলিতে ফারুক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষণছড়া গ্রামের জুলফু মিয়ার ছেলে।

শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৬ মেইন পিলারের ৫ নং সাব পিলার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ১২৬৬ মেইন পিলার সংলগ্ন ৫ নং সাব পিলারের সংলগ্ন এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় সীমান্তের ওপাশ থেকে আসা গুলিতে বিদ্ধ হয় ফারুক মিয়া।

সিলেটের গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে ফারুক মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশকালে স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে নিহতের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button