

সিলেটমিডিয়াডেস্ক: প্রয়োজন ব্যতীত সিজার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সিজারের (অস্ত্রপ্রচারের মাধ্যমে শিশুর জন্ম) হার অনেক বেড়ে গেছে বলে একটা অভিযোগ আছে।
এটা আমরা স্বীকারও করি। কিন্তু সিজার করার প্রয়োজন যেখানে হবে না সেখানে যেন সিজার না করা হয় সেজন্য আমরা স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে একটা ফর্ম তৈরি করেছি। কোনো হাসপাতাল সিজার করলে তাদের বাধ্যতামূলক এ ফরম পূরণ করে আমাদেরকে জানাতে হবে।
তিনি বলেন, তারা যে তথ্য দিচ্ছে তা সঠিক কি না আমরা যাচাই করব। যারা প্রয়োজন না হওয়া সত্ত্বেও সিজার করবে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। সরকার এ বিষয়ে আন্তরিক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বাংলাদেশে সিজারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে৷ চিকিৎসা বিজ্ঞানে সিজারের সংখ্যা সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত স্বাভাবিক বলে মনে করা হয়৷ কিন্তু বাংলাদেশে এই সংখ্যা ৩৫ শতাংশ পেরিয়ে গেছে।সিলেটমিডিয়াডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সিলেটগামী প্রাইভেট কার চাপায় মমতা বেগম (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক পয়েন্টের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত মমতা উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক পয়েন্টে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




