সিলেট বিভাগ

সিলেটে সিএনজি অটোরিকশার ৪৮ ঘন্টার ধর্মঘট চলছে

নিউজ ডেস্ক: 

সিলেটে সিএনজি অটোরকিশার ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে  সোমবার সকাল থেকে। গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে আজ (২১ ডিসেম্বর) সোমবার থেকে পরদিনও (২২ ডিসেম্বর) কর্মবিরতি পালন করবে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতি।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ এ তথ্য জানিয়েছেন।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিল একটি মীমাংসিত বিষয়। ঢাকা চট্টগ্রাম ছাড়া অধিকাংশ জেলায় সিএনজিতে গ্রীল নেই। আমরা বিগত দিনে সাবেক অর্থমন্ত্রী আবুল আব্দল মুহিতের সাথে আলাপ করে বিষয়টি মীমাংসা করেছি। সেসময় সিদ্ধান্ত হয় অন্যান্য জেলায় গ্রীল কার্যকর করার পর সিলেটে তা বাস্তাবায়ন করা হবে। এরপর কিছুদিন এ বিষয় নিয়ে কথা বন্ধ ছিলো। বর্তমান পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন সাহেবের সাথেও আমরা বৈঠক করেছি, তিনিও আমাদের পাশে আছেন। কিন্তু প্রশাসন আমাদের পাশে নেই। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ হওয়া সত্তে¡ও তা বন্ধ করা হচ্ছে না।

গত বৃহস্পতিবার টুকেরবাজারের শ্রমিক সমাবেশ থেকে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ৭০৭) এর সভাপতি মোঃ জাকারিয়া আহমদ এই ঘোষণা দেন। ৫ দফা দাবী বাস্তবায়নে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট- ৭০৭) এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে টুকেরবাজারস্থ পীরপুর ফরিদ উদ্দিন মার্কেটে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সহ-সভাপতি, মোঃ আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

Related Articles

Back to top button