মৌলভীবাজারশিক্ষাঙ্গনসংবাদ বিজ্ঞপ্তি
মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন


সিলেটমিডিয়াডেস্ক: নারীর ওপর সকল প্রকার সহিংসতা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে গেল পর্যটন জেলা শহর মৌলভীবাজারে ।
বৃহস্পতিবার সকালে শহরের চৌমুহনা চত্বরে “সাধারণ শিক্ষার্থীদের” ব্যানারে শতাধীক শিক্ষার্থীদের সতস্ফুর্ত অংশগ্রহনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ নাগরিকবৃন্দও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা এসময় বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ ও হত্যা বেড়েছে তাতে করে প্রশ্ন তুলতে হয় এ দেশ কি আসলেই স্বাধীন। যারা ধর্ষণ ও হত্যার সাথে জড়িত তাদের বিচারে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। অবিলম্বে এসব দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবী জানানো হয়।




