মৌলভীবাজারলিড নিউজ

কমলগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ সহ বিভিন্ন অপরাধে বড়গাছে অবস্থিত মেসার্স জালালাবাদ ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, লংগুরপাড়ে অবস্থিত স্কাই ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, ভানুগাছ বাজার অবস্থিত ফাস্ট টাইম বেকারিকে ২০ হাজার টাকা সহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিল কমলগঞ্জ থানা পুলিশ।

Related Articles

Back to top button