সিলেট

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আছকর আলী (৫৮) নামের এক মাদক (গাঁজা) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত মনাফ উল্লাহ’র ছেলে। গত শনিবার দিবাগত গভীর রাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।

জানা যায়, বাড়ির রাস্তা নিয়ে সৎমানপুর গ্রামের আছমত আলী গংদের সাথে বিরোধ চলে আসেছিল নিহত আছকর আলীর। এরই জের ধরে গত ১৫এপ্রিল দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের লোকজনদের হামলায় আহত হন আছকর আলী। ওই দিন গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে ৬দিন চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিশ্বনাথ থানার পুলিশ পরিধর্শক (তদন্ত) দুলাল আখন্দ বলেন, এখনও আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জানান, নিহত আছকর আলী একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ইতিপূর্বে তাকে গ্রেফতারও করা হয়েছিলো।

Related Articles

Back to top button