লিড নিউজসিলেট

সিলেট জেলা প্রশাসকের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

সিলেটমিডিয়াডেস্ক :: সুপার সাইক্লোন ‘ফণীর’ প্রভাবে সিলেটে ঝড়-বৃষ্টি-বন্যা মোকাবেলায় করণীয় এবং আগাম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণে সিলেট জেলা প্রশাসকের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সভায় জেলার আশ্রয় কেন্দ্র গুলোকে প্রস্তুত রাখা, টিনসহ প্রয়োজনীয় ত্রান সামগ্রী মজুদ রাখা,পাহাড় টিলার পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য মাইকিংক করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে বলেও জানানো হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়,সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা দেবজিৎ সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকাস্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button