সিলেট

পুলিশের অভিযানে ‘বউ’ খেলা থেকে আটক ১৭

নিউজ ডেস্ক: নগরীর তালতলা এলাকায় ‘বউ’ নামক জুয়া খেলা থেকে ১৭ জন আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

সোমবার বিকেলে তালতলায় অভিযান চালায় পুলিশ।

এসএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ ব্যানার্জী জানান, এসএমপির কোতয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের নীচ তলার একটি কক্ষে কতিপয় লোকজন সংঘটিত হয়ে “বউ নামক” জুয়া খেলছে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে কোতয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়ার আসর হতে ১৭ জন জুয়ারীকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার করেন। আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Back to top button