লিড নিউজসিলেট

বিয়ানীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পানিতে ডুবে রেদওয়ান আহমদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার জবলু উদ্দিনের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত শিশুর স্বজনরা জানান, উপজেলার মাথিউরা পূর্বপার এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে রেদওয়ান। রোববার সকাল থেকে তাকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকাল ১১টায় বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষনিক তাকে নিয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

Related Articles

Back to top button