জামালগঞ্জে পিএসসিতে সেরা চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন


জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭’র বৃত্তির ফলাফলে প্রকাশ হয়েছে। জামালগঞ্জ উপজেলায় ট্যারেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৭ ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন ১০ টি ট্যালেন্টপুল ও ৪ টি সাধারণ বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষ স্থান দখল করেছে।
জানা যায়, উপজেলার প্রাথমিক সমামপনী পরীক্ষায় ফলাফলেও চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগে উর্ত্তীর্ণের মধ্যে ২২ জন ‘এ প্লাস’ ও ৪ জন ‘এ’ পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করে। প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তি পরীক্ষার ফলাফলে চাইল্ডকেয়ার থেকে ১০ জন ট্যালেন্টপুল প্রাপ্তদের মধ্যে রয়েছে, তাশদীদ চৌধুরী নুহিন, মাহফুজুর রহমান ফাহিম, আনিসুর রহমান শাওন, সিয়াম, হোসাইন আহম্মদ, ইউশায়া রহমান মাসুদ, সাঈদা সুলতানা রিজা, সিনথিয়া জামান, সুমাইয়া আক্তার মুক্তা, মাহফুজা আক্তার মণি। সাধারণ বৃত্তি প্রাপ্তরা হচ্ছে, আহসান আবির রোহান, অভিষেক চৌধুরী, স্বদেশ তালুকদার ও ইসরাত জাহান প্রমি।




