রাজনীতিলিড নিউজ

সুস্থ হয়ে স্ত্রীসহ বাসায় ফিরলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্ট:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তাঁর সহধর্মিনী ঢাকার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে হাসপাতাল থেকে ঢাকাস্থ বাসভবনে ফেরেন তারা।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার তাঁরা দুজন হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল থেকে বাসায় ফেরার বিষয়টি তাঁর পরিবারিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, খন্দকার আব্দুল মুক্তাদির ও তাঁর সহধর্মিনী করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর সিলেটের বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সংঠনের নেতৃবৃন্দ এবং ব্যক্তি উদ্যোগে তাদের জন্য দোয়া মাহফিল ও প্রার্থনা করানোর জন্য মুক্তাদির পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Related Articles

Back to top button